Friday, March 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার অ্যাপ’ এর উদ্বোধন

September 27, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
31
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে প্রথম কুইজ অ্যাপ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’-এর উদ্বোধন করেছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ২৫ সেপ্টেম্বর আইপিডিসি-র অফিশিয়াল ফেসবুক পেজে ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে অ্যাপটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং কথাসাহিত্যিক ও ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপ-এর সম্পাদনা কমিটির সভাপতি সেলিনা হোসেন প্রমুখ।

‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপটি নির্মাণের মূল উদ্দেশ্য দেশের আগামী দিনের কান্ডারি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আজকের প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুধাবন করতে হবে। আর মুজিব আদর্শকে বুকে ধারণ করতে হলে এই প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সর্বাঙ্গীনভাবে জানতে হবে। ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও আদর্শ সম্পর্কিত কুইজ-এর মাধ্যমে বঙ্গবন্ধুকে জানার ও তাঁর আদর্শকে অনুধাবন করার সুযোগ করে দিবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ থেকে আজকের প্রজন্মকে পথের সন্ধান খুঁজে নিতে উদ্বুদ্ধ করতে ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ আইপিডিসি-র একটি প্রয়াস।

‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপের সম্পাদনা কমিটিতে সভাপতি হিসেবে আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন; সাহিত্যিক মনি হায়দার এবং দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।

অ্যাপটি সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার একটি কুইজভিত্তিক গেমিং অ্যাপ যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প ও আদর্শ স্মরণ করিয়ে দিয়ে নতুন প্রজন্মের মধ্যে তাঁর নৈতিক আদর্শকে প্রতিফলিত করবে। গেমের প্রতিটি ধাপ অতিক্রম করার সাথে সাথে অ্যাপ ব্যবহারকারীরা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টার ইতিহাস সম্পর্কে জানতে পারবে, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে, তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে পারবে।”

অ্যাপটিতে প্রাথমিক মাস্টার, জুনিয়র মাস্টার, সিনিয়র মাস্টার এবং গ্র্যান্ডমাস্টার নামে চারটি স্টেজ রয়েছে। চারটি স্টেজ সফলভাবে পেরোতে পারলে অংশগ্রহনকারী গ্র্যান্ডমাস্টার বলে বিবেচিত হবেন। পরবর্তীতে সকল গ্র্যান্ডমাস্টারকে নিয়ে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান, বিশেষ পুরস্কার প্রদান ও গ্র্যান্ডমাস্টারদের মাঝে বিশেষ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ডমাস্টারদের স্বীকৃতি জানানো হবে। অ্যাপটির ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অ্যাপটি ইংরেজিসহ অন্যান্য প্রধান ভাষাসমূহে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

Related Posts

বাংলাদেশ

বাংলাদেশে সরকারি কর্মীদের জন্য কড়া নিয়ম, প্রথম ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: তারেক

March 4, 2026
12
বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট
  • ইরানের দখলে হরমুজ প্রণালী, দখলমুক্ত করতে বড়সড় হামলা মার্কিন নৌসেনার
  • বাংলাদেশে সরকারি কর্মীদের জন্য কড়া নিয়ম, প্রথম ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: তারেক
  • দেশ ও জাতির কল্যাণে আমেরিকা–বাংলাদেশ প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version