সন্ধান২৪.কম : ১১ নভেম্বর দুপুরে রাজধানীর স্থনীয় একটি হোটেলে ড্রাফটের মাধ্যমে নিজ নিজ দল গঠন করে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫ দল। চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-২০ কাপ সামনে রেখে শেষ হলো পাঁচ দলের প্লেয়ার্স ড্রাফট। বিসিবির ঘোষণা অনুযায়ী প্রতিটি দল ড্রাফট থেকে ১৬ জন করে ক্রিকেটার নিতে পেরেছে। বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা মুশফিকুর রহিমকে দলে ভিড়ায়। জেমকন খুলনা দলে নেয় সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল নেয় তামিম ইকবালকে। চার ও পাঁচে খেলোয়াড় ডাক দেয়ার সুযোগ পেয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী নেয় মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে।
এক নজরে বঙ্গবন্ধু টি-২০ তে কে কোন দলে
জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন (সিনি), এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, মো. শফিউল ইসলাম, শুভাগত হোম, মো. শহিদুল ইসলাম, মো. রিশাদ হোসেন, মো. জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ। প্রথম রাউন্ডে মাহমুদুল্লাহকে নেয়নি কোন দল। দ্বিতীয় রাউন্ডে এ গ্রেডের ক্রিকেটারকে দলে ভেড়ায় খুলনা। এছাড়া লিটন দাসকে নেয় চট্টগ্রাম। আফিফ হোসেনকে বরিশাল, শেখ মেহেদী হাসানকে রাজশাহী এবং রুবেল হোসেনকে নেয় ঢাকা।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসীর আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মো. মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান (সিনি.), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
