সন্ধান২৪.কম : বঙ্গবন্ধু স্টেডিয়ামেই (তৎকালীন ঢাকা স্টেডিয়াম) ক্যারিয়ারের একটা বড় সময় কেটেছে নওশেরুজ্জামানের। এই মাঠে রয়েছে তার অনেক কীর্তি- হোক সেটা জাতীয় দল কিংবা ক্লাব। সবখানেই ছিল তার সমান আধিপত্য। এমনকি ক্রিকেটেও ছিলেন পারদর্শী। যে মাঠে তার এতসব কীর্তি, সেখানেই শেষ বিদায় জানানো হলো সাবেক কৃতী ফুটবলার ও স্বাধীন বাংলা দলের সদস্য নওশেরুজ্জামানকে। এ সময় হাজির হয়েছিলেন তার সাবেক সতীর্থরাও। আগের দিন সোমবার রাতেই ইহজগত থেকে চিরবিদায় নেন নওশেরুজ্জামান। করোনাভাইরাসের ছোবলে সপ্তাহখানেক লাইফসাপোর্টে ছিলেন। জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে থেকে ওপারের ডাক থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারেননি। স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্যের বিদায় বেলায় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সোনালি অতীত ও ওয়ান্ডারার্স ক্লাব।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নওশেরকে শেষ বিদায়
-
by admin

- Categories: খেলা
Related Content
‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
By
Sanjibon Sarker
June 15, 2026
বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
By
Sanjibon Sarker
June 15, 2026