সন্ধান২৪.কম : হোটেল থেকে প্রতিদিন চুরিরা ঘটনা নিয়ে তুলকালাম বাঁধিয়েছে খোদ ইসরায়েলের গণমাধ্যমই। আরব আমিরাত বিপাকে পড়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে । ইসরায়েলি পর্যটকরা দুবাইয়ের হোটেলে গিয়ে চুরি করছে বিভিন্ন জিনিসপত্র ।

একজন ইসরায়েলি ব্যবসায়ীর বরাত দিয়ে গণমাধ্যম ইদিওথ অহরনোথের প্রতিবেদনে বলা হয়, আমি কয়েক বছর ধরে আরব আমিরাতে যাতায়াত করছি এবং সেখানে ব্যবসা করছি। গতমাসে যখন আমি সেখানে যাই তখন আমি দেখি যে ইসরায়েলি চুরির অভিযোগে তল্লাশি করা হচ্ছে।
ইসরায়লের সঙ্গে সম্পর্ক আরব আমিরাতের বাণিজ্যিক ফ্লাইট শুরু হওয়ার এক মাস পরই ইসরায়েলিদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলো।
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় অবস্থিত একটি হোটেলের ম্যানেজার বলেন, আমরা শত শত পর্যটকদের সেবা দেই। এদের মধ্যে কেউ কেউ অসুবিধা করে। তবে এর আগে চুরির ঘটনা ঘটেনি। সম্প্রতি আমরা দেখেছি যে ইসরায়েলিরা হোটেলে এসে ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এদের মধয়ে কেউ কেউ তোয়ালে, চা, কফি ও ল্যাম্প চুরি করে নিয়ে যাচ্ছে।


