সন্ধাান২৪.কম ডেস্ক: ইন্দিরা-মুজিব জুটির পর ভারত-বাংলাদেশ সম্পর্কে এরথেকে বেশি তাৎপর্যপূর্ণ সময় ও সমীকরণ খুব কম দেখা গিয়েছে। উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসদমন থেকে শুরু করে বাংলাদেশকে চিনা প্রভাবমুক্ত রাখতে এই জুটির অবদান অনস্বীকার্য। এবার সেই সম্পর্ক আরও মজবুত করে বন্ধু ঢাকাকে ঈদের উপহার হিসেবে ১০টি রেল ইঞ্জিন দিল নয়াদিল্লি।

জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বাংলাদেশকে ১০টি ব্রডগজ লোকোমোটিভ বা রেল ইঞ্জিন ,্শুভেচ্ছা উপহার দিচ্ছে ভারত। ভারতীয় রেলের দেওয়া এই ইঞ্জিনগুলি আগামী সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ রেলকে হস্তান্তর করা হবে। ইঞ্জিনগুলিকে ঈদ-উল-আজহার আগে ‘উপহার’ হিসেবে দেখছেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী সংবাদমাধ্যমে জানান, আগামী ২৭ জুলাই ভারতীয় রেল আমাদের ১০টি ব্রডগজ রেল ইঞ্জিন উপহার স্বরুপ দেবে। তিনি বলেন, “ওইদিন দুপুর আড়াইটে নাগাদ ভারতের বিদেশমন্ত্রী ও ভারতের রেলমন্ত্রী এবং আমাদের বিদেশমন্ত্রী ও আমি নিজে ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব। তারা দিল্লি থেকে, আর আমরা ঢাকা থেকে ভিডিও কনফারেন্স করে এই ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে অংশ গ্রহণ করব।” ইঞ্জিনগুলি হস্তান্তরের সময় গেদে সীমান্তের ওপারে অনুষ্ঠান পালন করা হবে বলে জানান বাংলাদেশ রেলমন্ত্রী।


