সন্ধান২৪.কম ডেস্ক:বুধবার মার্কিন সংবাদ সংস্থার সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি অত্যাচার নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য সাফাই দিয়েছেন, ‘পুলিশের হাতে শ্বেতাঙ্গদেরই মৃত্যু হয় বেশি’।
আমেরিকায় বর্ণবৈষম্যের মাত্রা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জর্জ ফ্লয়েডের (George Floyd) মৃত্যু। ফলে প্রশ্ন ওঠারই ছিল। কিন্ত ‘পুলিশের হাতে শ্বেতাঙ্গদেরই মৃত্যু হয় বেশি’, বর্ণবৈষম্যে নিয়ে এই সাফাই করায় বিশ্বব্যপী সমালোচনার ঝড় উঠেছে। সোসাল মিডিয়ায় অনেকেই ট্রাম্পকে দুয়ো দুয়ো করতে শুরু করেছে। অনেকে বলছে – ভোটে এর মারাত্মক প্রভাব পড়বে।
CBS News-এর অনুষ্ঠানে টপ্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “পুলিশের হাতে শ্বেতাঙ্গরাই বেশি মরেন। ফলে এমন প্রশ্ন করাই ভয়ানক। আমি অনেককেই দেখেছি তাঁরা কনফেডারেট পতাকা পছন্দ করেন, অথচ তাঁরা দাসত্ব মোটেই সমর্থন করেন না।” উল্লেখ্য, দাসপ্রথা উচ্ছেদ নিয়ে আমেরিকার উত্তর (Confederate) ও দক্ষিণের (Union) প্রদেশগুলির মধ্যে তুমুল গ্রহযুদ্ধ হয়। দাসত্বের শিকল কাটতে মার্কিনীদের মূল্য দিতে হয়েছে অনেক। তবে সে কথা আজ ইতিহাস। ওই প্রসঙ্গ টেনেই প্রেসিডেন্ট বোঝাতে চেয়েছেন যে আমেরিকা পালটেছে।
তবে ট্রাম্পের যুক্তি মানতে নারাজ অনেকেই। কারণ, ফ্লয়েডের হত্যা নিয়ে সে ভাবে কিছু বলতে শোনা যায়নি ট্রাম্পকে। বরং ‘শ্বেতাঙ্গই সেরা’ ভিডিও টুইট করে বিতর্ক উসকে দেন তিনি। যদিও চাপের মুখে সেই পোস্ট মুছে দেন তিনি। এদিকে, একটি প্রথম সারির মার্কিন দৈনিকের সদ্য সমাপ্ত সমীক্ষায় দাবি করা হয়েছে, আমেরিকার জনসংখ্যার ১৩ শতাংশেরও কম কৃষ্ণাঙ্গ। কিন্তু পুলিশের হাতে তাঁদের মৃত্যুর ঘটনার হার শ্বেতাঙ্গদের দ্বিগুণ। ফলে প্রেসিডেন্টের যুক্তি যে ধোপে টিকছে না তা বলাই বাহুল্য।


