গত ২১ আগষ্ট হয়ে গেল গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইনকের পিকনিক। নিউইয়র্কের লং আইল্যান্ডের হামস্টেট লেকে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এই পিকনিকের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র্রের কন্ঠযোদ্ধা,একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তিশিল্পী রথীন্দ্রনাথ রায়।

সংগঠনের সভাপতি শাজাহান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজা রহমান, পিকনিক কমিটির আহ্বায়ক শফিউল আজম ও সদস্য সচিব মেহেদী ইসলাম মিথুন। এসময় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক সৈয়দ শামসুল আলম হীরু, যুক্তরাষ্ট্র চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদ,আইবিটিভির প্রতিনিধি হাসান জামান, সংগীত শিল্পী শাহ মাহবুব,মোস্তাকুর রহমান রেজভী ও নুরুন্নবী প্রধান সবুজ।
এছাড়া পিকনিকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, উত্তরবঙ্গ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা এম ডি কাশেম ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন কোষাধ্যক্ষ, হিরো চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র এরিখ এডামসের এশিয়ান এডভাইজার মনোনীত হওয়ায় ফাহাদ সোলায়মানকে সম্মাননাপত্র ও ফুলেরগুচ্ছ দিয়ে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানানো হয়। এ পর্বে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুক্তি সরকার, আউয়াল দুলাল, জিয়াউর রহমান হেনরী,আব্দুল হক আকাশ,শফিউল উদ্দিন উৎপল,তুষার তরফতার মিলন সরকার ও দীলিপ মোদক।
দিনভর ছিল বিভিন্ন বয়সীদের ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সম্পাদক মাহফুজ তুহিন,মোফাজ্জল হোসাইন, মহির উদ্দিন চুন্নু, প্রতীমা সরকার, বিপুল সাহা ও মোস্তানছিরুর রহমান জুয়েল।
গাইবান্ধাকে নিয়ে স্মৃতিচারণ পর্বে অংশ নেন ফারজানা সুলতানা লোপা, মাহমুদা মনি, ফাহমিদা চৌধুরী লুনা, মঞ্জুরুল হক,ফাতেমা মেহরীন ইমনি,সুলতানা তহামান বকুম, হোসনে আরা বেগম রত্না, উদয় ইসলাম ও নাসিরা আকতার স্বপ্না। রাফেল ড্র‘র মধ্য দিয়ে পিকনিকের সমাপ্তি হয়। রাফেল ড্র‘র দশটি পুরস্কার ছিল-প্রথম নিউইর্য়ক-ঢাকা-নিউইর্য়ক বিমানের টিকেট,২য় ও ৩য় পুরস্কার টিভি, ৪র্থ শাড়ী, ৫,৬ ও ৭ম ল্যাপটপ এবং ৮,৯ ও ১০ম পুুরস্কার ছিল মোবাইল।