সন্ধান২৪.কমঃ পুরুষের যৌন চাহিদার পরিমাণ কমছে মূলত মানসিক চাপের কারণে —চিকিৎসকেরা এ কথা অনেক দিন ধরেই বলছেন । এখন তার সঙ্গে যুক্ত হয়েছে করোনার চাপ।

সব মিলিয়ে বহু পুরুষের যৌনতার ইচ্ছাই চলে যাচ্ছে। কিন্তু এমন কিছু খাবার রয়েছে, যা খেলে সহজেই ফিরে আসতে পারে এই ইচ্ছে। রইল তেমন কয়েকটির সন্ধান।
রসুন: প্রতিদিন রসুনের একটি কোয়া খেলে পুরুষের যৌন ইচ্ছে অনেকটাই বেড়ে যায়। এতে থাকা কিছু উপাদান শরীরে রক্তচলাচলের মাত্রা ভাল করে। ফলে যৌনতার ইচ্ছে বাড়ে।
ডার্ক চকোলেট: এই চকোলেট পুরুষ এবং মহিলা উভয়ের শরীরেই এমন কিছু হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা যৌন ইচ্ছেকে বাড়িয়ে দিতে সাহায্য করে।