বাংলাদেশের ইমরানুর ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন

সন্ধান২৪.কমঃ কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে ব্যক্তিগত সেরা ৬.৫৯ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান।

আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে ওঠেন ইমরানুর। সন্ধ্যায় সেমিফাইনালে রেকর্ড ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে তিনি ফাইনালে জায়গা করে নেন। এরপর ফাইনালেও বাজিমাত করেন।

তার আগের রেকর্ড ছিল ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে তিনি আগের রেকর্ডটি গড়েছিলেন। আজ আস্তানায় দুইবার সেই রেকর্ড ভাঙলেন বাংলাদেশের এই দ্রুততম মানব। এটাই ইমরানুরের সেরা টাইমিং। এর আগে তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর। সেমিফাইনালে ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনালে উঠেছিলেন ইমরানুর। 

Exit mobile version