Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

বাংলাদেশের নির্বাচনী তফশীলের পক্ষে-বিপক্ষে নিউইয়র্কে আ.লীগ-বিএনপির সমাবেশ

November 17, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
8
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: বাংলাদেশের নির্বাচন কমিশনের দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পক্ষে-বিপক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও নিউইয়র্ক স্টেট বিএনপির পৃথক পৃথক সমাবেশ করেছে।
গত ১৫ আগষ্ট সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় আনন্দ সমাবেশ করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ।
অপর দিকে নির্বাচনী তপসিলকে প্রত্যাখান করে একই দিনে একই স্থানে সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির এক র‌্যালি অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ডাইভারসিটি প্লাজায় ক্ষ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আনন্দ র‌্যালি করে।

সমাবেশে বক্তরা বলেন, নির্বাচনী ঘন্টা বেজে গেছে। এখন আর পেছনে ফিরে দেখার সময় নাই। প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একদল ষড়যন্ত্রকারী দেশেকে অন্ধকারে নিতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
নির্বাচনী তফসীল ঘোষণা করাকে স্বাগত জানিয়ে বক্তারা বলে, সংবিধান মেনে নির্বাচন কমিশন তফসীল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। নৌকাকে বিজয়ী করে প্রত্যেক নেতাকর্মী ঘরে ফিরবে। বক্তরা আরও বলেন,বিএনপি সব সময় দেশবিরোধী ও ধ্বংসযজ্ঞে লিপ্ত, তারা নির্বাচনে আসতে ভয় পায়। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে ভোট চুরির সুযোগ না থাকায় তারা নির্বাচনে আসতে চায় না। এই সমাবেশে বক্তব্য রাখেন ডা.মাসুদুল হাসান ,সুবল দেবনাথ,এমদাদুল চৌধুরী, শিবলী সাদিক, জয়নাল আবেদীন,তানভির কাওসার,রফিকুল ইসলাম,দরুদ মিয়া রুনেল প্রমূখ।
অন্যদিকে আওয়ামী লীগের সমাবেশের আগে একই স্থানে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তপসিল প্রত্যাখান করে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে স্টেট বিএনপির এক র‌্যালি অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ স¤্রাট ও গিয়াস আহমেদ, কেন্দ্রীয় নেতা মিল্টন ভুইয়া, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া,নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা প্রমূখ।
র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন দক্ষিনের সদস্য সচিব বদিউল আলম, ষ্টেট বিএনপির সিনিয়র যুগম আহব্বায়ক আনোয়ার হোসেন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম সিকদার, বদরুল হক আজাদ, কাওসার আহমেদ, নীরা রাববানী, দেওয়ান কাউসার এবং আরিফুর রহমান শাহাদাত হোসেন রাজু,জিয়াউর রহমান মিশন, বীর মুক্তি যোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল প্রমুখ।

নিউইয়র্ক স্টেট বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশীলকে প্রত্যাখান করে কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ স¤্রাট বলেন, কেয়ারটেকার সরকার ব্যতিত প্রবাসীরা নির্বাচনী তপসিল মানে না । তাই অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন নির্বাচনী তপসিল ঘোষণা করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মত এই প্রবাসেও আন্দোলন অব্যাহত থাকবে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে অন্যান্য বক্তরা বলেন, দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের দাবি উপেক্ষা করে সরকারি দল আওয়ামী লীগের ইচ্ছানুযায়ী একতরফা তফসিল ঘোষণা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। নগ্ন দলীয়করণের ফলে নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসন ও পুলিশ গ্রহণযোগ্যতা হারিয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version