সন্ধান২৪.কম ডেস্ক : রেফারির ম্যাচ শেষের বাঁশি বেজে গেল। বাংলাদেশের আরও একবার স্বপ্ন ভঙ্গ। ২১ বছরের আশা পুরণ করতে পারলো না বাংলাদেশ। বাংলাদেশের ফাইনাল খেলা হচ্ছে না। পাকিস্তানের কাছে ১–০ গোলে হেরে গেছে তারা।
বাংলাদেশের দু:খজনক হারের পর গ্যালারিতে আগুন লাগিয়ে দিয়েছেন দর্শকরা।
প্রথম আলোর প্রতিবেদক জহির উদ্দিন জানান, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দিয়েছেন দর্শকরা। ফায়ার সার্ভিস এসে তা নিভিয়েছে। ম্যাচের পর ফুটবলাররা ভীষণ হতাশ ছিলেন। কয়েকজনকে কাঁদতেও দেখা গেছে।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে পাকিস্তান। আগামী মঙ্গলবার তারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরেই এবারের আসর শুরু করেছিল তারা।
২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠেও তারা শিরোপা লড়াই পর্যন্ত যেতে পারল না। শুরু থেকে দুই দলের লড়াইটাই ছিল সমানে সমান। বাংলাদেশের পায়েই বল ছিল প্রায় ৬৪ শতাংশ সময়। কয়েকটি শট লক্ষ্যেও ছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোল আর কেউ পাননি।
গোল পেয়ে গেল পাকিস্তান! আব্দুল সামাদের শট ঠেকাতে পারেননি মেহেদী হাসান শ্রাবন। ১–০ গোলে বিজয়ী পাকিস্তান।