সন্ধান২৪.কম: গত ৮ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় ফ্রেস মিডোজে যুক্তরাষ্ট্র হাইজ অফ রেপ্রেজেন্টেটিভের বাংলদেশ ককাস সদস্য কংগ্রেসওম্যান গ্রেইস মেং-এর সঙ্গে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী সংখ্যালঘু সমাজের নেতৃবৃন্দর এক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচনকালে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ এবং তাদের নিরাপত্তার ব্যাপারটি উঠে আসে।
ঐক্য পরিষদের উপদেষ্টা দিলীপ নাথের বাসভবনে, আলোচনায় অংশ নেন অধ্যাপক নবেন্দু দত্ত, রূপকুমার ভৌমিক, ডক্টর দিলীপ নাথ, ভজন সরকার, ভবতোষ মিত্র, প্রণবেন্দু চক্রবর্তি, সুশীল সিনহা ও ডক্টর দ্বিজেন ভট্টাচার্য।
সভায় বাংলাদেশে যুগ যুগ ধরে অব্যাহত সংখ্যালঘু নির্যাতনের কারা করছে, তাদের উদ্দেশ্য কী, এই সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ করতে এ’ যাবৎ কোন সরকারের কী ভূমিকা ছিল সে সব বিষয়ে কংগ্রেসওম্যানকে অবহিত করা হয়। এসময় তাঁর হাতে তাঁদের বক্তব্যের পরিপূরক মিডিয়া রিপোর্ট ও অন্যান্য প্রাসঙ্গিক দলিলপত্র তুলে দিয়ে, আসন্ন নির্বাচনকালে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তা’ ছাড়াও ১৯৭১-এর গণহত্যার পটভূমি, সেকুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধ চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্ভোগ, দেশের প্রথম সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ থাকা সত্তে¡ও রাজনীতে ধর্মীয় উগ্রপন্থী-মৌলবাদীদের পুনর্বাসন, এবং সাংবিধানিকভাবে ইসলামকে রাষ্ট্রধর্ম ধর্ম করা, অত্যাচারের মুখে দেশত্যাগে বাধ্য হওয়ায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব বিলুপ্তির বিষয়গুলো তুলে ধরা হয়।
বক্তারা কংগ্রেসওম্যানকে বলেন যে, বি. এন. পি. সংবিধান লঙ্ঘন পূর্বক একাত্তরের গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহনকারী জামাতে ইসলামীর মত যুদ্ধাপরাধী ধর্মীয় উগ্রপন্থীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তার প্রগতিশীল চরিত্র বিসর্জন দিয়ে ধর্ম-নিরপেক্ষ গণতন্ত্র এবং সংখ্যালঘু নাগরিকদের সম-নাগরিক অধিকার ও অস্তিত্বের বিনিময়ে হেফাজত-এ-ইসলাম সহ কয়েকটি মৌলবাদী দলের সঙ্গে অশুভ আঁতাত করেছে।
কংগ্রেসওম্যান গ্রেইস মেং বলেন যে, তিনি চান বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে একটি ফ্রী অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক যাতে সংখ্যালঘু নাগরিকগণ সহ দেশের সকল নাগরিক নিরাপদে অংশ গ্রহন করতে পারে। তিনি আরও বলেন যে, সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষার নিশ্চয়তা বিধান করা প্রতিটি সরকারের দায়িত্ব ও কর্তব্য, এবং যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করে।


