সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশের সমুদ্র বন্দর শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেলে ৬ জন এবং সীতাকুণ্ডের স্থানীয় হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় একজন চমেক ভর্তি আছেন।

জানা গেছে, একটি স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হয়। পরে চারপাশে গ্যাস ছড়িয়ে পড়লে বিষয়টি দেখতে সেফটি টিমের কয়েকজন সদস্য এগিয়ে গেলে তারা গ্যাসের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, সকালে ফেরদৌস স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৬ জন এভং সীতাকুন্ডের স্থানীয় হাসপাতালে আরো ২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কয়েক জন আহত আছেন। তারা চিকিৎসাধীন আছেন।
সীতাকুণ্ডে ফায়ার সার্ভিসের অপারেটর মো. ইয়াসিন বণিক বার্তাকে বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে তিনজনকে মৃত উদ্ধার করে। এছাড়া আহত বেশ কয়েকজনকে চমেক ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাজের গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটেছে।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশতিয়াক বণিক বার্তাকে জানান, সকালে সীতাকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।