সন্ধান২৪. কম : নিউইয়র্ক প্রবাসী জাদুশিল্পী খান শওকতের নেতৃত্বে গঠিত বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির উদ্যোগে করোনার ক্রান্তিকালে বিপদগ্রস্থ জাদুশিল্পীদেরকে উৎসাহ প্রদান, তাদের সৃজনশীল চিন্তার মানোন্নয়ন ও সম্ভাব্য সহযোগিতার উদ্দেশ্যে প্রতিমাসে আমেরিকা থেকে ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। গত ২৫ জুলাইতে (১ম পর্বে) জুলাই মাসের প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়েছে।

গত ২৫ জুলাই ঘোষনা হয়েছে বাংলাদেশের ১ম ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার জুলাই মাসের ফলাফল। ১ম হয়েছেন: পাবনার সন্তান, ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা এইচ আর বিজয়। ২য় হয়েছেন: কুষ্টিয়া নিবাসী সেলিম আহমেদ। ৩য় হয়েছেন: ফেনী নিবাসী জে.কে মাসুদ রানা। এবং শান্তনা পুরস্কার পেয়েছেন মাত্র ৫ বছর বয়সী শিশু প্রতিযোগি খুলনার কুমার শুভ্রদেব। ৪ বিজয়ীর কাছে সনদপত্র আমেরিকা থেকে প্রেরণ করা হবে এবং বিজয়ীদের পুরস্কারের টাকা বিকাশ নাম্বারে আগামী ৫ দিনের মধ্যে পৌছে যাবে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির সাথে সহযোগী সংগঠন হিসেবে আছে: ওযার্ল্ড হিউম্যান রাইটস এ্যন্ড ডেভেলপমেন্ট, জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল, শাহমনি জাদু একাডেমী, রূপান্তর ম্যাজিক একাডেমী, কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ম্যাজিক সোসাইটি এবং ভানুমতির খেল ম্যাজিক ইন্টারন্যাশনাল। প্রেস বিজ্ঞপ্তি ।


