Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home Uncategorized

বাংলাদেশে করোনায় মৃত্যু রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীরা

June 21, 2020
in Uncategorized
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

 

image

সন্ধান ২৪.কম ঃবাংলাদেশে করোনা এখনও মহামারী থাকায় কতজনকে হারাতে হয় এ নিয়ে রীতিমতো সব মহলে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।   করোনা মহামারীতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন রাজনৈতিক দলের নেতা, সাবেক ও বর্তমান মন্ত্রী, এমপি, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, শিক্ষাবিদ এবং বিভিন্ন সরকারি দফতরের পদস্থ কর্মকর্তাসহ দেশের বিশিষ্টজনরা। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লোহানী। এর আগে করোনায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ অনেকেই প্রাণ হারিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, সংক্রমণ শুরুর পর গত ৩ মাসের বেশি সময় ধরে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন শতাধিক ফ্রন্টলাইন যোদ্ধা, সাবেক ও বর্তমান ৩ মন্ত্রী, ৩ জন সাবেক সংসদ সদস্যসহ অনেকে।

বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, করোনায় ইতোমধ্যে দেশের অনেক মেধাবীরা হারিয়ে গেছেন। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে করে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের হারাতে হয়েছে করোনা মহামারীতে। এভাবে করোনায় আক্রান্ত হয়ে একটি দেশ থেকে শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, মন্ত্রী ও এমপিদের হারানোর ক্ষতি পূরণ হওয়ার নয়। চিকিৎসক, পুলিশসহ অনেকেই করোনায় মারা গেছেন। এসব ব্যক্তিদের মৃত্যু যেমন নিজ প্রতিষ্ঠানের জন্য মনোবলকে দুর্বল করে দেয় তেমনি দেশের জন্য ক্ষতি বয়ে আনে। তবুও আমাদের সবাইকে তা মেনে নিতে হবে।

অনেকেই অসুস্থ হচ্ছেন, আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ নরাইল ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার করোনা পজিটিভ এসেছে। এছাড়া আদালতের ২০ বিচারক ও ২৪ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্ত হচ্ছেন অনেক পেশাজীবীরা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এরপর থেকে ২০ জুন শনিবার ১০৫তম দিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪২৫ জন। আর শনিবার পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। মোট আক্রান্তের মধ্যে ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৪৩ হাজার ৯৯৩। এখনও চিকিৎসাধীন আছেন ৬১ হাজার ২০২ জন। করোনা সংক্রমণে আক্রান্ত হওয়া বিশ্বের ২১৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭ নম্বরে। আর এশীয় অঞ্চলের দেশের মধ্যে বাংলাদেশ এখন ৩য় অবস্থানে রয়েছে। সংক্রমণে ইতোমধ্যে চীন কাতার, সাউথ আফ্রিকা এবং কানাডাকে ছাড়িয়ে গেছে।

মাঠপর্যায়ের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, মহামারী করোনায় রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মৃত্যু হচ্ছে। মাঠপর্যায়ের কয়েকজন নেতা জানান, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বা বাসায় আইসোলেশনে আসেন আওয়ামী লীগ বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতা। সাবেক মন্ত্রী-এমপিদের বিষয়ে খোঁজখবর থাকলেও মাঠপর্যায়ের নেতাকর্মীদের খোঁজ নেয়া হচ্ছে না দলের কেন্দ্র থেকে।

গত ১৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৪ দলের মুখপাত্র সাবেক এ মন্ত্রী। পরে আইসিইউতে থাকা অবস্থায় তিনি মারা যান। একইদিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ওইদিন রাত সাড়ে ১১টায় তিনি সিএমএইচে মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে। এর দু’দিন পর ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বদরুদ্দিন আহমদ কামরান। গত ১০ মে মারা যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার। এর আগে মারা গেছেন সংরক্ষিত মহিলা (বগুড়া-জয়পুরহাট) আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার ও সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন।

এ বিষয়ে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান টেলিফোনে সংবাদকে জানান, করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের কতজন নেতাকর্মী মারা গেছেন তাদের কোন তালিকা তারা করেননি। তালিকা করার জন্য দলীয়ভাবেও তাদের কাছে কোন নির্দেশনা নেই। এছাড়া কতজন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এমন তথ্যও দিতে পারেননি তিনি।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সারাদেশে বিএনপির ১২১ নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫৬ জন। করোনায় আক্রান্ত হয়ে পাবনা ৩ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য সাইফ ইসলাম সুজা মারা গেছেন। ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হাসান মারা গেছেন। বিএনপির মহাসচিবের তথ্যমতে, রাজশাহী বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন, কুমিল্লা বিভাগে আক্রান্ত হয়েছেন ১৯ জন আর মারা গেছেন ১৩ জন। ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ৪১ জন এর মধ্যে মারা গেছেন ২৭ জন। খুলনায় আক্রান্ত হয়েছেন ৭ জন। সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৮ জন এবং মারা গেছেন ২ জন। ফরিদপুর ১৪ জন আক্রান্ত হয়েছেন মারা গেছেন ১ জন। ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন ১ জন এবং মারাও গেছেন ১ জন।

তবে বিএনপির দফতর থেকে জানানো হয়, করোনাকালে মারা যাওয়া নেতাকর্মীদের পূর্ণাঙ্গ কোন পরিসংখ্যান নেই তাদের কাছে। মারা যাওয়া অথবা আক্রান্ত হওয়া কোন নেতাকর্মীদের তালিকা তারা করেননি। বিচ্ছিন্নভাবে কয়েকজন নেতার নাম বিভিন্ন গণমাধ্যমে এসেছে।

সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা মারা গেছেন :

সরকারি কর্মকর্তাদের মধ্যে মারা গেছেন সাবেক সচিব এম বজলুল করিম, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম, মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবির, উপকর কমিশনার সুধাংশু কুমার, রাজস্ব কর্মকর্তা খোরশেদ আলম, খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমান । এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব আবদুল মান্নানের স্ত্রী কামররুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনায় আর্থিক প্রতিষ্ঠানের যারা মারা গেছেন :

বিভিন্ন ব্যাংকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ব্যাংকার আক্রান্তের সংখ্যা দুই শতাধিক। মারা গেছেন ২০ জনের বেশি ব্যাংকার। মৃতদের মধ্যে সোনালী ব্যাংকের তিনজন, রূপালী ব্যাংকের দুজন, দি সিটি ব্যাংকের দুজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের লোকাল অফিসের প্রশাসন শাখার একজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন ও ডাচ-বাংলা ব্যাংকের ইমামগঞ্জ শাখার একজন এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক। মারা যাওয়া কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী, রূপালী ব্যাংকের কর্মকর্তা শহীদুল ইসলাম খান এবং মিজানুর রহমান। জনতা ব্যাংকের লোকাল অফিসের প্রশাসন শাখার এক্সিকিউটিভ অফিসার হাসিবুর রহমান, সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের মুজতবা শাহরিয়ার এবং অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদের আবু সাঈদ। এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট জামশেদ হায়দার চৌধুরী, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার কর্মকর্তা ওয়াহিদ মর্তুজা, ন্যাশনাল ব্যাংকের এসএভিপি মো. বাশার, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো আব্দুল মালেক, ডাচ-বাংলা ব্যাংকের ইমামগঞ্জ শাখার ক্যাশ ইনচার্জ মো. মনিরুজ্জামান, এছাড়া সোনালী বাংকের এজিএম সবুর হোসেন খান, এএইচ এম সিদিব্দক, বাংক এশিয়ার কক্সবাবাজার শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দিন চৌধুরী, রুপালী ব্যাংকের কর্মকর্তা আবু হানিফ আকন্দ, সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামছুদ্দিন, শিল্পপতি এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদ আলম। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী। পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার প্রমুখ।

বিশিষ্টজন ও শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে যারা মারা গেছেন :

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক কামাল উদ্দিন লোহানী। এর আগে শিক্ষাবিদদের মধ্যে মারা গেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরসহ কয়েকজন। এছাড়া করোনার কাছে হার মেনেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নাজমুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ পানি বিশেষজ্ঞ এম সামাদ, ব্র্যাকের পরিচালক আফতাব উদ্দীন আহমদ, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা মো. ইমামুল কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাকিল উদ্দিন

সাংবাদিকদের মধ্যে যারা মারা গেছেন :

গত ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদন হুমায়ুন কবির খোকন। এরপর ৬ মে করোনা উপসর্গ নিয়ে একই পত্রিকার সহ-সম্পাদক মাহমুদুল হাকিম অপু, ৭ মে ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান, ২০ মে বাংলাদেশ খবরের ফটো রিপোর্টার মিজানুর রহমান খান, ২২ মে জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সমুন আহমদ, ২৯ মে জবাবদিহি পত্রিকার সার্কুলেশন ম্যানেজার শেখ বারিউজ্জামান, ১১ জুন ভোরের ডাকের চান্দিনা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, ৪ মে উত্তরকোণের প্রতিষ্ঠাতা সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, ৭ জুন ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি আবদুল মোনায়েম খান, ১১ জুন দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান, ৩০ জুন চাঁদপুর জমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি আবুল হাসনাত এবং ১৪ জুন আজকের সিলেটের বালাগঞ্জ প্রতিনিধি লিটন দাস মারা যান।

এছাড়া মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও তার স্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, যশোর-৪ আসনের সাংসদ রণজিত কুমার রায়, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, ব্রহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সর্বশেষ করোনায় আক্রান্ত হয়েছেন নড়াইল ২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এছাড়া প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী নাসরীন আক্তারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Related Posts

Uncategorized

March 8, 2022
13
Uncategorized

টুকু-মুনির পরিষদের কমিটি গঠনের ঘোষনা। জেবিবিএর তিনটি কমিটি !

February 11, 2022
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version