সন্ধান২৪.কম: আবার বাংলাদেশে করোনা আতঙ্ক শুরু হয়েছে ! এবার চিন থেকে ঢাকা ফেরত আসা এক চিনা নাগরিকের শরীরে মিলল ওমিক্রন বিএফ-৭। তবে সংক্রমিত ব্যক্তি সুস্থ আছেন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে সরকার।
জানা গিয়েছে, সম্প্রতি চিন থেকে দেশটির চারজন নাগরিক রাজধানী ঢাকায় এসেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের কোভিড টেস্ট করা হয়। সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের সকলকে আইসোলেশনে রাখা হয়। এরপর একজনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ শনাক্ত হয়। ঢাকার পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। চিনা তাঁদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।
সম্প্রতি চিনে আবার ব্যাপকভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এনিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে শাহজালাল বিমানবন্দরে আবার চিন-সহ কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। আমেরিকা-সহ বিশ্বের কয়েকটি দেশে চিনা নাগরিকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
এদিকে খবর খবর পাওয়া গিয়েছে, চিনের ঝেজিয়াং প্রদেশেই একদিনে ১০ লক্ষ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের আশঙ্কায় চিন ফেরত যাত্রীদের নিয়ে কড়াকড়ি শুরু করেছে বহু দেশ। কোভিড নিগেটিভ রিপোর্ট চাইছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স ও গ্রেট ব্রিটেন-সহ বহু দেশ।


