সন্ধান২৪.কম: বাংলাদেশে অসংখ্য প্রতিমা ভাংচুর, বাড়ীঘর আক্রমন, হতাহতের প্রতিবাদে নিউইয়র্কে বিভিন্ন মন্দিরে বিক্ষোভ সমাবেশ হয়েছে । এই ঘটনার প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিও প্রতিবাদ সমাবেশ করেছে।

প্রতিবাদ সভায় বক্তারা, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বিনষ্টে তৎপর থাকা কুচক্রী মহলকে সনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।
সমাবেশ থেকে অচিরেই ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করার ঘোষনা দেয়া হয়।
১৫ অক্টোবর সন্ধ্যে ৬টায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ ও মোহাম্মদ ফজলুর রহমান, ফাহিম রেজা নুর, সুব্রত বিশ্বাস, হুসনে আরা বেগম, স্বীকৃতি বড়ুয়া, মুজাহিদ আনসারী,গোপাল শ্যানাল প্রমূখ।
১৪ অক্টোবর সন্ধায় উডসাইডের শুলশান টেরেসে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ নিউইর্য়কের এই সমাবেশে সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এবং উপদেষ্টা শ্যামল করের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য করেন ভজন সরকার,প্রদীপ সুত্রধর,চম্পা সরকার, রমাকান্ত বিশ্বাস, বরুন পাল শ্যামল, শ্রী ঝলক রায়, অপূর্ব পাল প্রমূখ।
বাংলাদেশে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, হাজীগঞ্জ, হাতিয়া, চাপিনবাবগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বুধবার হিন্দুদের প্রায় দেড়শত মন্দিরে ন্যাক্কারজনক আক্রমন করা হয় বলে সমাবেশে বলা হয়।
বক্তরা বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে জন্য সংখ্যালঘুদের উপর নেমে আসা কোন ঘটনার বিচার হয় নাই। অতিতের সব ঘটনার যদি দৃষ্টান্তমূলক বিচার হতো তা হলে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা আর ঘটতো না।
বক্তারা আরও বলেন, দেশের সুনাম বিনষ্ট করার জন্য এক শ্রেণির মানুষ দেশের সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিশৃংখলা বিনষ্ট করার পাঁয়তারা করছে। তারা পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি জবর দখল,মন্দির ভাঙচুর ও সম্পদ লুটপাট করছে। বাংলাদেশ থেকে সুকৌশলে হিন্দুদের তাড়াতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত দুইদিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা চালায়। অনতিবিলম্বে বক্তারা প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে শান্তি নিশ্চিত করা সহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি করেন।
এদিকে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সাথে একাত্মতা ঘোষণা করে নিউইয়র্কে গত বুধবার সকল মন্দির ও পূজা মন্ডপে ঐক্যবদ্ধভাবে রাত ১০টা থেকে ১০:০৫মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক-আউট’ এবং নীরবতা পালন করা হয়। এবং বৃহস্পতিবার থেকে দশমী পর্যন্ত নিউইয়র্কের প্রতিটি মন্দিরে কালো ব্যাজ ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে ১৫ অক্টোবর সন্ধ্যে ৬টায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
উল্লেখ্য গত ১৩ ও ১৪ অক্টোবর কুমিল্লার একটি মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানেও সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে।