সন্ধান২৪.কমঃ সোমবার সন্ধ্যায়ঝিনাইদহের মাহেশপুর উপজেলা মাটিলা গ্রাম থেকেএক শিশু ও দুই ভারতীয় নারীকে আটক করা হয়েছে।
দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল হাসান জানিয়েছেন।
আটকরা হচ্ছেন, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার গানপুর গ্রামের সুকেষ দাসের স্ত্রী সুমিত্রা দাস ( ৩৫ ), তার মেয়ে পায়েল দাস ( ১০ ) এবং একই গ্রামের সন্তোষ দাসের স্ত্রী সুচিত্রা দাস (৫৫)।
লে. কর্নেল কামরুল হাসান জানান, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেস। পরে আবার অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর খানাতে সোপর্দ করা হয়েছে।


