Monday, February 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে: মির্জা ফখরুল

March 26, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে স্বাধীনতা ৫০ বছর পরে যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তা ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে এই ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন মিথ্যা মামলায়। আজ আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন। ৩৫ লাখ গণতন্ত্রগামী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ১২শ’ নেতাকর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নিহত হয়েছেন। এমন একটা ভয়াবহ দুর্বিষহ স্বৈরাচারের কবলে দেশ এখন উশৃঙ্খল ব্যবস্থায় আছে।’

তিনি আরও বলেন, ‘আজকে ৫০ বছর পরে আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এখানে শপথ নিয়েছি, ৫০ বছর আগে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আবারও আমরা গণতন্ত্রকে মুক্ত করবো। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জণগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করবো। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করবো এবং সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।’

এ সময় তার সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
নিউ ইয়র্ক

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

August 25, 2025
9
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version