বাংলাদেশে লাগাতার ধর্ষণের প্রতিবাদে ওয়াশিংটনে প্রবাসীদের বিক্ষোভ

সন্ধান২৪.কম : নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে লাগাতার ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অফ গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালীরা ।

১১ অক্টোবর রোববার দুপুরে ইউএস  সামনে অনুষ্ঠিত  প্রতিবাদ সভায় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মেজর আলম, জামাল জ্যামি, খালেদ হোসেন, মোস্তাক রহমান,নেসার আহমেদ,বোরহান উদ্দিন ও মোঃ জামান ।

ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তারা বলেন, সোনার বাংলায় নারীর প্রতি এই নৃশংস নির্যাতনে আমরা স্তম্ভিত। এই অমানবিক-পাষণ্ড কর্মকান্ডের ঘটনা প্রবাসে দেশের সম্মান ক্ষুন্ন করছে। মানববন্ধনে আগত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের এক আইনজীবী লিলি ভো। তিনি বলেন, বাংলাদেশের নোয়াখালী, সিলেটের এএমসি কলেজসহ সম্প্রতি সময়ে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটেছে। তবে অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বাংলাদেশের নারীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষ নারীর প্রতি সহিংসতা দেখতে চাই না। সরকারের উচিত দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

Exit mobile version