বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১‘র ১৫ আগষ্ট পালন

সন্ধান২৪.কমঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএ।

গত ২৮ আগষ্ট রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কন্সালজেনারেল মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু,কাউন্সিলম্যান শাহানা হানিফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমদ,বাংলাদেশ প্রতিদিনের আবাসিক সম্পাদক লাভলু আনসার ও বিশিষ্ট সাংবাদিক নিনি ওয়াহেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নুর,সুলতান আহমেদ,জাকির মিয়া,এম এ নাসির,মুক্তিযোদ্ধা মকবুল হোসেন খসরু প্রমূখ।

জন ল্যু বলেন, বঙ্গবন্ধু তার দূরদর্শিতপূর্ণ নেতৃত্বে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে শুধু বাঙলাদেশের ইতিহাসেই নয়,বিশ্বের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
শাহানা হানিফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের এক অবিস্মরণীয় নেতা হিসেবে উল্লেখ করে বলেন,বীর মুক্তিযোদ্ধারা ৭১‘এর সঠিক ইতিহাস জানালে ভবিষ্যতে ইতিহাস বিকৃতি হবে না।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, আমাদের মুক্তিযুদ্ধের গৌবরময় ইতিহাস নতুন প্রজন্মেও কাছে জানাতে হবে। তিনি বাংলাদেশের সংবিধানে চার মূলনীতি পুণঃপ্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন,তবেই বাংলাদেশে মুক্তিযুেদ্ধর চেতনা প্রতিষ্ঠিত হবে।

Exit mobile version