সন্ধান২৪.কম ঃ বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ৬ মে বিকেলে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের নতুন ট্রাস্টি বোর্ড গঠন এবং আগামী কার্যকরী পরিষদের মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আগামী ৫ জুন সোসাইটির গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্য বিশেষ সাধারণ সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ইতিমধ্যে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা সংশোধনের মাধ্যমে গঠনতন্ত্রকে আরো যুগোপযোগী এবং শক্তিশালী করার লক্ষ্যে সংবিধান সংশোধনী কমিটির গঠন করা হয়েছে। আগামী ২৫ মে এর মধ্যে সংবিধানের সংশোধনের জন্য যেকোনো মতামত বা পরামর্শ বাংলাদেশের সোসাইটির আজীবন সদস্য বা বর্তমানে একটিভ মেম্বার বৃন্দ গঠিত সংশোধনী কমিটি বা সোসাইটির কার্যকরী পরিষদের কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। কার্যকরী পরিষদ ও সংবিধান সংশোধন কমিটি কেবলমাত্র ২৫ মে মধ্যে লিখিতভাবে প্রাপ্ত পরামর্শ এবং মতামত বিবেচনায় নিলে তা খসড়া আকারে বিশেষ সাধারণ সভায় উপস্থাপন করা হবে। বিশেষ সাধারণ সভাটি সংরক্ষিত থাকবে কেবলমাত্র ২৫ মে মধ্যে যারা সোসাইটির আজীবন সদস্য বা নিয়মিত সাধারণ সদস্য পদ গ্রহণ করবেন তাদের জন্য।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি- ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ আলম লিপি, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মোঃ আখতার বাবুল, আবুল বাশার ভূঁইয়া, সুশান্ত দত্ত, মোঃ সাদী মিন্টু, শাহ মিজানুর রহমান।


