সন্ধান২৪.কম ঃ প্রবাসে বাংলা ভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রে একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো। এবার করোনা পরিস্থিতির কারণে একুশে অনুাষ্ঠান সীমিত আকারে করা হলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূত, জাতিসংঘে বাংলাদেশ মিশন,নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন একুশে উদযাপন করে।
কোভিড-১৯ এর ভয়াবহ প্রকোপের মধ্যে নিউ ইয়র্ক সিটির স্বাস্থবিধি মেনে বাংলাদেশের সময়ের সাথে মিলিয়ে নিউ ইয়র্ক সময় দুপুর ১ টা ১ মিনিটে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ৩০টি বাংলাদেশ ও আমেরিকান পতাকা দিয়ে শহীদ মিনার চত্বরটি সাজিয়ে উদ্যোক্তারা জাতিসংঘের সামনে শহীদ দিবস পালনের ৩০ বছর পূর্তি পালন করে ।
জাতিসংঘস্থ বাংলাদেশ মিশন, বাংলাদেশ কনসু্লেট, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সাংষ্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে জাতিসংঘের সদর দফতরের সামনে ৩০তম একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়।
এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী, যুবলীগ, বাংলাদেশ এথলেটিক ফেডারেশন, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ, আওয়ামী লীগ স্বেচ্ছা সেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ,একুশের চেতনা মঞ্চ, অনুপ দাশ ডান্স একাডেমী, বাঙালির চেতনা মঞ্চ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, যুক্তরাষ্ট্র জাসদ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন, লাগার্ডিয়া কলেজ ছাত্র সংসদ, আবাহনী ক্রীড়াচক্র, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ ক্রীড়া চক্র, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী :যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যদিয়ে ২০ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেন যুক্তরাষ্ট্র জুড়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়, তার জন্যে দেশটির কংগ্রেসে একটি রেজল্যুশন উত্থাপন করেছেন কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং।
নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট ৬ থেকে নির্বাচিত ডেমোক্রেট এই আইনপ্রণেতা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইউএস কংগ্রেসে এ সংক্রান্ত একটি প্রস্তাব তুলে ধরেন ।
নিউ ইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং বলেছেন, তার লক্ষ্য হচ্ছে আমেরিকার মানুষ যেন দিনটিকে ঠিকভাবে বুঝতে পারে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালনও করে। গত চারটি কংগ্রেসে তিনি এমন রেজল্যুশন তুলে ধরেছেন। তিনি বলেন, আরও বেশি আমেরিকানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই দিনটি পালনের তাৎপর্য সম্পর্কে জানা উচিত। আমার রেজল্যুশনটি সেই সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করছি।
এছাড়া ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যদিয়ে একুশে উদযাপন করে উদীচী, যুক্তরাষ্ট্র শিল্পকলা একাডেমী ।


