সন্ধান২৪.কম ঃ এই রোববার আচমকাই দাঁতে ব্যথা শুরু হয় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের। দাঁতে ব্যথা, তাই ন্যাটো-প্রধানের সঙ্গে বৈঠক পিছিয়ে দিলেন বাইডেন। সোমবার তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন। ফলে সোমবারের সমস্ত কাজ পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন সাউথ লনে কলেজ অ্যাথলেট ডে-র অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সেই অনুষ্ঠানেও তিনি যোগ দেননি। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিন ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেওয়া হয়। মঙ্গলবার স্টলটেনবার্গের সঙ্গে তিনি দেখা করেন।
বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, রোববার নিজের পাটির ভিতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যথা অনুভব করেন বাইডেন। এরপরেই তার রুট ক্যানাল চিকিৎসা করা হয়। কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যথার কথা জানান। তারপরেই তাকে বিশ্রাম নিতে বলেন চিকিৎসক।
২০২৪ সালে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন জো বাইডেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত। প্রেসিডেন্ট বর্তমান বয়স ৮০। তার শরীরও মাঝে মাঝে খারাপ হচ্ছে। এই কারণে কিছু ভোটার তার ভক্ত হয়েই বাইডেনকে ভোট না দিতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা।


