সন্ধান২৪.কম : বাইডেনের জয়ের পাল্লা ভারী হওয়ায় মার্কিন প্রশাসনও ইতিমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তারা ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও আশপাশের এলাকা ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করেছে। ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
গত বুধবার থেকে চালু করা এই ‘নো ফ্লাই জোন’ নির্দেশনা এক সপ্তাহের জন্য কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। জো বাইডেনের বাড়ির কাছে চেইজ সেন্টার এলাকাকে ‘নো ফ্লাই জোন’ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।


