সন্ধান ২৪.কম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন তার রানিং মেট হিসেবে ৫৫ বছর বয়সী সেনেটর কমলা হ্যারিস নাম ঘোষণা করেছেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।
কমলা হ্যারিসই একমাত্র প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত, যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের একটি থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্যও লড়েছিলেন। যুক্তরাষ্ট্রে সম্প্রতি বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভের মধ্যে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জানিয়েছিলেন তিনি।

এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবারও রিপাবলিকান প্রার্থীর রানিং মেট থাকছেন।


