Sunday, February 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

বাইলস, ম্যাককেইন, গিফর্ডসকে মেডেল অফ ফ্রিডম পদক প্রদান করবেন বাইডেন

July 4, 2022
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক, দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করবেন। এবার ১৭ জনকে এই পদকে ভূষিত করা হবে। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন, জিমন্যাস্ট বাইলস এবং প্রয়াত জন ম্যাককেইন। অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে রিপাবলিকান দলের প্রতিনিধিত্বকারী ছিলেন ম্যাককেইন। বাইডেন যুক্তরাষ্ট্রের সিনেটে ম্যাককেইনের সময়ে দায়িত্ব পালন করেছিলেন।

এ ছাড়াও হোয়াইট হাউজ থেকে ঘোষণা দেওয়া হয় যে, বাইডেন স্যান্ড্রা লিন্ডসেকেও এই পদকে ভূষিত করবেন। লিন্ডসে নিউ ইয়র্ক শহরের একজন নার্স, যিনি ২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর টিকার সর্বপ্রথম ডোজটি গ্রহণ করেন। তার টিকা গ্রহণটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

পদকপ্রাপ্তদের তালিকাটি হোয়াইট হাউজ সর্বপ্রথম দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে প্রদান করে। পদকপ্রাপ্তদের তালিকায় জীবিত ও প্রয়াত পদকপ্রাপ্তরা রয়েছেন। হলিউড, ক্রীড়া, রাজনীতি, সামরিক বাহিনী ও শিক্ষাঙ্গনের ক্ষেত্র এবং নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষাবলম্বী ব্যক্তিবর্গ এবারের পদক তালিকায় রয়েছেন।

আগামী সপ্তাহে হোয়াইট হাউজে ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন পদকগুলো প্রদান করবেন।

ইতিহাসে যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ পদকবিজয়ী জিমন্যাস্ট হলেন বাইলস। তিনি অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মোট ৩২টি পদক লাভ করেছেন। তিনি তার জীবনের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে বেশ স্পষ্টভাষী একজন বক্তা। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য, পালক পরিবারে বেড়ে ওঠা শিশু এবং যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নেওয়ার পর লিন্ডসে কোভিড-১৯ টিকার পক্ষের একজন প্রবক্তা হয়ে উঠেন।

ম্যাককেইন ২০১৮ সালে ব্রেইন ক্যান্সারে মারা যান। তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত অবস্থায় ভিয়েতনামে পাঁচ বছর বন্দি জীবন কাটান। পরবর্তী জীবনে কংগ্রেসের উভয়কক্ষেই তিনি অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালে তিনি রিপাবলিকান দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বাইডেন বলেন যে, ম্যাককেইন একজন “প্রিয় বন্ধু” এবং “একজন বীরনায়ক” ছিলেন।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version