Wednesday, February 18, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

বানচাল বড় নাশকতার ছক, ঢাকায় গ্রেপ্তার ৬ জেএমবি জঙ্গি

July 19, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
16
VIEWS
Share on Facebook

 ঢাকা:  বাংলাদেশ হামলার ছক কষছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন (JMB)। তার আগেই কুখ্যাত ওই জঙ্গি সংগঠনের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করল বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ।

জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই কয়েকদিন আগে থেকেই ঢাকার সাভার এলাকায় জেএমবি জঙ্গিরা জড়ো হচ্ছিল বলে খবর দিচ্ছিলেন গোয়েন্দারা। তার ভিত্তিতেই শনিবার রাতে সাভারের ভাটপাড়া এলাকায় অভিযান চালান র‍্যাবের সদস্যরা। সেখানে একটি বাড়ি থেকে ওই জেএমবি জঙ্গিদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল, জামালপুরের বাসিন্দা হাবিবুর রহমান (৪৮), সাইদুর রহমান(৫৫), মাহবুর রহমান (৫৫), গোলাম মোস্তাফা (৫৩), শফিকুল ইসলাম (৩৭) রাজশাহীর ওমর ফারুক (২৮)।

 র‍্যাবের আইন ও প্রচার মাধ্যম  বলেন, ধৃতরা নাশকতার ষড়যন্ত্র করছিল। শনিবার গভীর রাতে তাদের ঢাকার সাভার এলাকার ভাটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। জেরা করে তাদের বাকি সঙ্গীদের খোঁজ করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার ঢাকার সদরঘাট এলাকা থেকে ২৫ বছরের প্রজ্ঞা দাস ওরফে আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুল তাসনিমকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের জঙ্গিদমন শাখা (CTTC)। পুলিশ জানিয়েছে, কুখ্যাত জঙ্গি সংগঠন নিও জেএমবির জন্য অনলাইনে সদস্য যোগাড় করত আয়েশা। শুধু তাই নয়, ২০১৯ সালে সংগঠনটির মহিলা শাখার প্রধান আসমা খাতুন গ্রেপ্তার হওয়ার পর সেই দায়িত্ব বর্তায় আয়েশার কাঁধে। তবে এটুকু হিমশৈলের চূড়া মাত্র।

CTTC’র অ্যাসিস্টেন্ট কমিশনার শেখ ইমরান হোসেন জানিয়েছেন, ধৃত তরুণী ভারতের নাগরিক। তার বাড়ি হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত কেশবপুর জেলায়। আদতে হিন্দু ওই তরুণী ২০০৯ সালে জেহাদিদের অনলাইন ফাঁদে পা দেয়। তার যোগাযোগ হয় নিও জেএমবির মহিলা শাখার প্রধান আসমা খাতুনের সঙ্গে। সে বছরই মগজ ধোলাইয়ের জেরে ইসলাম গ্রহণ করে প্রজ্ঞা দেবনাথ থেকে নাম পালটে সে হয়ে যায় আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুল তাসনিম।

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version