Monday, February 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভাঙা অপরাধ ছিল: মনমোহন সিংহ লিবেরহান

August 4, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0

তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রিপোর্ট দিচ্ছেন বিচারপতি এমএস লিবেরহান। ফাইল চিত্র

0
SHARES
15
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম :  বাবরি মসজিদ ভাঙা অপরাধ ছিল বলেই লিবেরহান কমিশনের প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি মনমোহন সিংহ লিবেরহানের দাবি। অযোধ্যায় মন্দিরের শিলান্যাসের দু’দিন আগে আনন্দবাজারের সঙ্গে ফোনে আলাপচারিতায় লিবেরহানের মন্তব্য, “অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ শুরুর সঙ্গে বাবরি মসজিদ ধ্বংসের অপরাধের মামলার কোনও সম্পর্ক নেই।”

লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীর মতো রামমন্দির আন্দোলনের কান্ডারিরা বাবরি মসজিদ ভাঙার মামলায় (২৭ বছরের পুরনো) লখনউয়ের বিশেষ আদালতে সম্প্রতি সাক্ষ্য দিয়েছেন। দুই প্রবীণ নেতাই আদালতে দাবি করেছেন, তাঁরা নির্দোষ। রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁদের এই মামলায় ফাঁসানো হয়েছে। অপরাধী যারাই হোক, লিবেরহান এখনও বলছেন, ‘‘মসজিদ ভাঙা অন্যায় হয়েছিল, তা ছিল অপরাধ।’’ চণ্ডীগড়ের বাড়ি থেকে ফোনে ৮২ বছরের অবসরপ্রাপ্ত বিচারপতির মন্তব্য, বাবরি মসজিদ ধ্বংসের বিচার এক দিন হবেই। বিচারব্যবস্থার উপরে পূর্ণ আস্থা জানিয়ে তাঁর মত, “বাবরি মসজিদ ভাঙার মামলা স্বাধীন ভাবে চলবে। সুপ্রিম কোর্টের রামমন্দিরের পক্ষে রায়, রামমন্দিরের শিলান্যাস ওই মামলার উপরে প্রভাব ফেলবে না।”

১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ১০ দিনের মাথাতেই ওই ঘটনার তদন্তে লিবেরহান কমিশন তৈরি হয়। বিচারপতি লিবেরহান তখন হাইকোর্টে কর্মরত। অবসরের পরে পুরোদমে কাজ শুরু করেন। আগেই বলেছেন, কোনও সরকারের থেকেই তিনি সাহায্য পাননি। ১৭ বছর পরে, ২০০৯-এ তাঁর রিপোর্ট জমা পড়ে। লিবেরহান তাঁর রিপোর্টে বলেছিলেন, ‘মসজিদে হামলা পূর্ব পরিকল্পিত ছিল। আরএসএস ক্যাডারদের বিশেষ দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে নেতারা পরিচালনার দায়িত্বে ছিলেন।’

সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যায় রামমন্দিরের পক্ষে রায় দিলেও বাবরি মসজিদে হামলাকে লিবেরহানের মতোই ‘পরিকল্পিত’ বলেই আখ্যা দিয়েছিল। আডবাণী-জোশী আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তবে লিবেরহান তাঁর রিপোর্টে বিজেপি-সঙ্ঘ পরিবারের নেতাদেরই দোষী সাব্যস্ত করে বলেছিলেন, শুধু ক্ষমতার লোভে বিজেপি-আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদ-শিবসেনা-বজরং দলের মধ্যে এক দল নেতা এগিয়ে এসেছিলেন। তাঁরা মতাদর্শ দ্বারা চালিত হননি। সুপ্রিম কোর্টও মসজিদ ভাঙার ঘটনাকে ‘আইনের শাসনের গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দেয়।

তবে রামমন্দির তৈরির কাজ শুরু হওয়ায় প্রাক্তন বিচারপতির কোনও অসন্তোষ নেই। তিনি বলেন, “এক দিন না এক দিন ফয়সালা হতেই হত। সুপ্রিম কোর্টই মন্দিরের পক্ষে রায় দিয়েছে।” আগামী পরশু কি টেলিভিশনে রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠান দেখবেন? লিবেরহানের জবাব, “আমি তেমন আগ্রহী নই।”

 

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version