বাবর আজমকে ছাড়িয়ে গেলেন লিটন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের বর্তমান অধিনায়ক ও দলটির অন্যতম সেরা তারকা বাবর আজমকেই ছাড়িয়ে গেছেন লিটন দাস।

বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহে দ্বিতীয় পজিশনে আছেন। এ পর্যন্ত ২৮ ইনিংসে ব্যাট করে তিনটি সেঞ্চুরি আর ৮টি ফিফটির সাহায্যে ১ হাজার ২১৪ রান করেছেন লিটন দাস।

লিটনের চেয়ে দুই ইনিংস কম খেলে ১ হাজার ১৮৪ রান করে তৃতীয় পজিশনে আছেন বাবর আজম। মাত্র ২২ ইনিংসে ১ হাজার ২২০ রান করে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

চলতি বছরে ২৩ ইনিংসে ১ হাজার ২৫ রান করে চতুর্থ পজিশনে আছেন ইংল্যান্ডের সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ক জো রুট। আর ২৬ ইনিংসে ৯৮৮ রান করে পঞ্চম পজিশনে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

Exit mobile version