বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন হামাদ

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা

সন্ধান২৪.কম : যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফাকে বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে  নিয়োগ দেওয়া হয়। স্বাধীনতার পর তিনিই বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ১১ নভেম্বর বাহরাইনের প্রথম প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর পর বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এক রাজকীয় নির্দেশনায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেন।  সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। 

বুধবার মরহুম শেখ খলিফা বিন সালমান আল খলিফার অসুস্থতার সময়ে ও রাজকীয় বাহরাইনের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা মন্ত্রিপরিষদের শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন।

নতুন প্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা ১৯৬৯ সালে ২১ অক্টোবর রিফা অঞ্চলে জন্মগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে সালমান দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি সর্বপ্রথম ১৯৯৯ সালে ৯ মার্চ যুবরাজ হিসেবে দায়িত্ব নেন। একই বছর ২২ মার্চ প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হন। ২০০৮ সালের জানুয়ারিতে সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ও ২০১৩ সালের মার্চ মাসে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে ৫১ বছর বয়সে তিনি রাষ্ট্রের (রাজ্যে) দ্বিতীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি উপরাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

 

Exit mobile version