সন্ধান২৪.কমঃ এক বিধবা নারীকে (৫০) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
নির্যাতিতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তিনি সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। হঠাৎ পার্শ্ববর্তী পাঁচজন পুরুষ তার ঘরে ঢুকে হাত-পা বেঁধে ফেলে। পরে মুখে কাপড় গুজে দিয়ে তাকে পুকুরের কাছে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ওই নারীর সন্তান রাতভর মাকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পায়নি। সকালে পুকুরের কাছে বিবস্ত্র অবস্থায় ওই নারীকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে সোমবার (৩ মে) বিকেলে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি হাসপাতালের শয্যায় শুয়ে নির্যাতনকারী হিসেবে সাহেব, খুশু, খোরশেদ, আনোয়ারুল ও নান্টু নামে পাঁচ ব্যক্তির নাম বলেছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।


