বায়তুল মোকাররমে ঈদের জামাতে করোনা মুক্তির প্রার্থনা

বাইতুল মোকাররমে নামাজ শেষে মোনাজাত

সন্ধান২৪.কমঃ  শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।   ঈদের প্রধান এই জামাতে সর্বস্তরের মুসলমানরা অংশ নেন। জামাত শেষে মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়। জামাতে মুসল্লিরা মাস্ক পরে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন।

বায়তুল মোকাররমে ঈদের জামাতকরোনা মহামারিকে সামনে রেখে খুব সতর্কতার সঙ্গে এই জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্তির জন্য মহান রবের কাছে প্রার্থনা করেন মুসলমানরা।

এর আগে সকাল থেকেই জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য সব বয়সী মানুষের ঢল নামে। সারিবদ্ধভাবে মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ।

Exit mobile version