বিএনপি শফিউল বারী বাবুর পরিবারকে ফ্ল্যাট দিলো

সন্ধান২৪.কম : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু। হঠাৎ মৃত্যু তার পরিবার আর্থিকভাবে অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় তার পরিবারকে বিএনপির পক্ষ থেকে একটি ফ্ল্যাট দেয়া হয়েছে। রোববার দুপুর ২টায় মরহুম শফিউল বারী বাবুর ইস্কাটনের বাসায় তার স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের হাতে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্ল্যাটের প্রয়োজনীয় দলিলপত্র বুঝিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি ও শফিউল বারী বাবুর দুই সন্তান বারী তুহিন ও আয়হান বারী।

 

Exit mobile version