সন্ধান২৪.কম ডেস্ক: ভারতে এখন পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। কেন্দ্রে বিজেপি শাসিত সরকারকে হঠানোর রণকৌশলে আরও শক্তপোক্ত করার পথে আরেকধাপ এগিয়ে গেল বিরোধী শিবির। ১৯ বিরোধী দল শুক্রবার বহু প্রতীক্ষীত বৈঠক সেরে ফেলল ১৯ বিরোধী দল। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর ডাকে ২০ আগস্ট বিকেলে ভারচুয়াল বৈঠকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অবিজেপি নেতৃত্বের শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রীরা। সেখানে প্রত্যাশামতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (। বিজেপিকে রুখতে বিরোধীদের নিয়ে কোর গ্রুপ তৈরির প্রস্তাব দিলেন তিনি।

বিজেপি বিরোধী জোট গঠনের পথে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরেকধাপ এগোনোর প্রতিশ্রুতি নিলেন বিরোধী নেতারা। বৈঠকে ছিলেন শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পওয়ার, ডিএমকে-র এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন। তবে গরহাজির ছিলেন এসপি ও বিএসপি নেতৃত্ব। আরও তাৎপর্যপূর্ণভাবে সোনিয়ার ডাকা বৈঠকে মমতার পাশাপাশি ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
অখিলেশের এসপি ও মায়াবতীর বিএসপি ছাড়া তাঁর আহ্বানে সাড়া দিলেন প্রতিটি বিরোধী দল। এমনকী সিপিএম । সোনিয়া নিজে কেন্দ্রের একাধিক আপত্তিজনক পদক্ষেপ তুলে আলোচনা করেন। সংসদের বাদল অধিবেশনে আলোচনা ছাড়াই এত বিল পাশ হওয়া, পেগাসাস কিংবা কৃষি আইন নিয়ে একেবারে নীরব থাকা – এসবের বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তুলতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। এদিনের বৈঠকে ছিলেন জম্মু-কাশ্মীরের দুই নেতা – ফারুক আবদুল্লা ও মেহবুবা মুফতি।তাঁদের সামনে রেখে সোনিয়া কাশ্মীরের ৩৭০ ধারা ফেরানোর জন্যও কেন্দ্রের উপর চাপ দেওয়ার পরামর্শ দেন।