সন্ধান২৪.কম : একজন সাংসদ হিসেবে তার পাওয়া সম্মান দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি সৌমিত্র খাঁনের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁন সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন ।
২০২১-এর বিধান সভা নির্বাচনের আগে বিজেপি নানা কৌশলে ও বিভিন্ন প্রলোভণ দেখিয়ে বিরোধী দল থেকে লোক ভাগিয়ে নিজের দলে টানছে। বিজেপির এই অপসংস্কৃতি পশ্চীমবঙ্গের সাধারণ মানুষ সহজ ভাবে গ্রহন করছে না ।

স্ত্রীর কাণ্ডে হতবাক সৌমিত্র কয়েকঘণ্টা পরই জানান, তিনি সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন, সুজাতা যেন নিজের নামের শেষে আর তার পদবী ব্যবহার না করেন।
পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরেই দলবদলের এই নাটক চলছে। গত শনিবার তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা শুভেন্দু অধিকারী দলের আরও কয়েকজন নেতাকে নিয়ে বিজেপি’তে যোগ দেন।
তার দুইদিন পর সোমবার সকালে সুজাতা সংবাদ সম্মেলন ডেকে বলেন, ‘‘গেরুয়া শিবিরে এখন বিশ্বাসভাজনদের তুলনায় অযোগ্য ও দুর্নীতিবাজ নেতারা বেশি গুরুত্ব পাচ্ছেন।

“আমার স্বামীকে লোকসভা নির্বাচনে জেতাতে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি….এমনকি আমার উপর শারীরিক হামলাও হয়েছে…তার বদলে কী পেয়েছি, কিচ্ছু না। আমি এখন আমাদের প্রিয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চাই।”
তার এই সিদ্ধান্ত তার স্বামীর রাজনৈতিক জীবনে কোনও প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সুজাতা বলেন, ‘‘তিনি কী করবেন সেটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত।
“আশা করি তিনি একদিন সব বুঝতে পারবেন….কে জানে হয়ত তিনিও একদিন তৃণমূল কংগ্রেসে ফিরে আসবেন।”
‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, সুজাতার ওই সংবাদ সম্মেলনের পর তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন ডাকেন বিষ্ণুপুরের এমপি ও বেঙ্গল যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান।
সেখানেই সৌমিত্র ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন। বলেন, তিনি ‘সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন’।


