সন্ধান২৪.কমঃ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নিউইয়র্কে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলো শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) নিউইয়র্কে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই অনুষ্ঠানে প্রবাসের ক্ষুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলেন একাত্তরের রনাঙ্গনের বীরত্ব গাঁথা।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন ও দুইদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর ( অব:) বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ্ এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কের ভারপ্রাপ্ত কনসাল জেনারেলএসএম নাজমুল আহসান।
শুরুতেই স্বাগত বক্তব্য করেন সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন বাবু্। এরপর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের পরিচয় পড়ে শোনান শিল্পীরা। এরপর এক মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে একাত্তরের অগ্নিঝরা সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেন দর্শকদের।
অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা। কয়েকজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের শিশু-কিশোররা এবং শিশু-কিশোদের মুক্তিযোদ্ধারা সম্মাননা ক্রেষ্ট উত্তরীয় তুলে দেয়া হয়। ক্রেস্ট এবং উত্তরীয় তুলে দেন শেখ রাসেল ফাউন্ডেশনের সদস্যরা।
আল আমিন বাবু রচিত ও নির্দেশিত ‘জয় বাংলা বাংলার জয়’ শীর্ষক গীতি আলেখ্য অংশ নেন মিষ্টি, সর্ণা, ফয়েজ,শিপু,আলেয়া,নাসির সহ খুদে শিল্পীরা। ধারবিবরণীতে ছিলেন লুনা ও সনোকা। সঙ্গীত পরিবেশন করে ঐয্য, আর্য্য,ফারা, রায়হান। ক্ষুদে শিল্পীদের পাশাপাশি বড়দের সংগীত পরিবেশনা মুগ্ধ হয়ে শোনেন হল ভর্তি দর্শক।
অনুষ্ঠান শেষ হয় শপথ গ্রহনের মধ্য দিয়ে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠের সাথে স্বাধীনতার সূর্যসৈনিকরা শপথ নেন নতুন প্রজন্মকে সাথে নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন, প্রেসিডেন্ট ডা. ফেরদৌস খন্দকার, জেনারেল সেক্রেটারী আল আমিন বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যসহ নিউইয়র্কের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।