সন্ধান২৪.কমঃ নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা বিডিইয়র্কের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা,অতিথিদের শুভেচ্ছা বক্তৃতা আর সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল ।
সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ষ্টেট সিনেটর জন ল্যু,স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি নূরে এলাহী মিনা, ডেমোক্রেট ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ প্রতিদিন ইউএসএ’র নির্বাহী সম্পাদক লাবলু আনসার, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, নুরুল আজিম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় বিডিইয়র্কের সম্পাদক শাহ ফারুক রহমান বলেন, ২০২০ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করে বিডিইয়র্ক অনলাইন পত্রিকা। আপনাদের সমর্থনে এটি আজ ৩য় বর্ষে পা ফেলেছে। শাহ ফারুক আশা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলোতেও আপনাদের সমর্থন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক বেবি নাজনীন, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর,অধ্যাপক হুসনে আরা প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই বহ্নিশিখা সঙ্গীত একাডেমী পরিবেশন করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, তৃনিয়া হাসান, মার্শালসহ অনেকে। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।


