বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ রিয়ালের

সন্ধান২৪.কমঃ  দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপ পুনরুদ্ধার করল স্পেনের সফলতম দলটি। দুই অর্ধের দুই গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর লড়াইয়ে ফিরতে জোর চেষ্টা চালাল আথলেতিক বিলবাও। শেষ দিকে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগও পায় তারা। কিন্তু অসাধারণ নৈপুণ্যে পেনাল্টি ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

সৌদি আরবের রিয়াদে রোববার রাতের ফাইনালে ২-০ গোলে জিতেছে রিয়াল। লুকা মদ্রিচ দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা।

নির্ধারিত সময়ের ঘটনাবহুল শেষ কয়েক মিনিটে পেনাল্টি পায় বিলবাও। এদের মিলিতাও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। এই নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল। রেকর্ড ১৩ বার জিতেছে বার্সেলোনা।

 

 

Exit mobile version