বিশ্বকাপের মূল পর্বের আগেই হাসপাতালে সৌরভ

সন্ধান২৪.কম : টি২০ বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই দুবাই থেকে কলকাতায় এসেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সৌরভ।

রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দিন ফের তিনি দুবাই যাবেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তার বুকে স্টেন্ট বসানো হয়েছিল। তারপর থেকেই ডাক্তারদের নির্দেশ মেনে চলছেন তিনি। চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও।

শুক্রবার তার স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থই রয়েছেন বিসিসিআই সভাপতি। নিয়ম মেনে চলায় এখন তেমন কোনো শারীরিক জটিলতা নেই তার।

Exit mobile version