সন্ধান২৪.কম : শূন্যে বল নিক্ষেপ এবং ধরে ফেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) ছাত্র আশিকুর রহমান জুবায়ের। গত ৩০ জুলাই জুবায়েরের কাছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তার স্বীকৃতিপত্রটি এসে পৌঁছে। অসামান্য এ সাফল্যের জন্য গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্বীকৃতিপত্রে বাংলাদেশি জুবায়ের ‘নেক থ্রো অ্যান্ড ক্যাচেস’ ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ এবং ধরে ফেলে বিশ্বরেকর্ড করেন বলে উল্লেখ করা হয়েছে। বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও ঝালকাঠি জেলা শহরের মসজিদ বাড়ি রোডের বাসিন্দা জালাল আহম্মেদের ছেলে আশিকুর রহমান জুবায়ের। তিনি ২০১৪ সালে সরকারি ঝালকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৬ সালে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ৪.২৫ জিপিএ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন বরিশাল বিএম কলেজে।
সংবর্ধনা অনুষ্ঠানে আশিকুর রহমান জুবায়ের তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ফুটবল খেলা ও ফুটবল নিয়ে কসরত আলাদা বিষয়। ফুটবলে আমার অনুপ্রেরণা হলেন ওয়ার্ল্ড সুপারস্টার রোনালদিনহো। ২০১৬ সালের ৫ নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক (গধৎপবষ েঁত্শ) নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬২ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে বিশ্বরেকর্ড গড়েন। তাঁর রেকর্ড আমি ভেঙে ফেলি এ বছর। আমি মিনিটে ৬৫ বার নেক থ্রো অ্যান্ড ক্যাচেসে সফল হই।’ তিনি আরো বলেন, ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া কঠিন বিষয়। এ জন্য নিয়মিত পরিশ্রম ও একনিষ্ঠ মনোযোগ দরকার। নিরাশ হলে সম্ভব নয়।


