
প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৮৭ মাইল গতিবেগে এগোতে পারে অ্যালিস। ছবি: সংগৃহীত।
সন্ধান২৪.কমঃ চিরাচরিত জ্বালানীর পরিবর্তে পুরোপুরি বিদ্যুৎচালিত যাত্রিবাহী বিমান উড়ল আমেরিকার ওয়াশিংটনের আকাশে। অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি।

মঙ্গলবার সকালে ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট মিনিটের সংক্ষিপ্ত যাত্রা করে অ্যালিস নামের এই বিমানটি। যদিও উদ্বোধনী উড়ানে কোনও যাত্রী ছিলেন না।
অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও গ্রেগরি ডেভিস এই উড়ানকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়েছেন। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘‘পঞ্চাশের দশকের পর এই প্রথম বিমানে পুরোপুরি নতুন প্রযুক্তি ব্যবহৃত হল।’’


