সন্ধান২৪.কম : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায়ের পর গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
আরব ভিত্তিক চ্যানেল আল-আরাবিয়াকে এই আশঙ্কার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি ।
ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ এসেছে। পর্নো তারকা স্টরমি তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল। এছাড়া ট্যাক্স ফাঁকিসহ বহু অভিযোগ রয়েছে এই সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।
ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকান্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞরা বলেছেন, এ মামলায় ট্রাম্প আইনি দায়মুক্তি বা আজীবন সুরক্ষা পাবেন না।
অ্যাডাম এরলি আরও বলেন, ক্ষমতা শেষ হয়ে গেলে ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবে। প্রেসিডেন্ট হিসেবে তিনি যে আইনি দায়মুক্তি পেতেন এখন আর সেটা পাবেন না।
