Monday, October 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রকমারি

বিশ্বে প্রথম দুবাইতে তৈরি হচ্ছে অভিনব সোনার রাস্তা!

October 26, 2026
in রকমারি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : পর্যটকদের জন্য এ বার এক অভিনব এবং সাড়া জাগানো আকর্ষণ নিয়ে আসতে চলেছে দুবাই। চলতি বছরের শেষের আগেই সেখানে তৈরি হতে পারে ২৪ ক্যারেট সোনার ওয়াকওয়ে। কর্তৃপক্ষের দাবি, এটি হবে বিশ্বের প্রথম এবং দীর্ঘতম সোনার ওয়াকওয়ে।

বছর শেষের আগেই পর্যটকদের উপহার ২৪ ক্যারেট গোল্ড ওয়াকওয়ে। সোনা দিয়ে তৈরি রাস্তার উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা কেমন হতে পারে?

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে এই বিশেষ পথ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে পর্যটন মানচিত্রে আরও একটি নতুন আকর্ষণ যোগ হতে চলেছে এই শহরে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের সিনিয়র ডিরেক্টর রশিদ আল হারমুদি জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যে এই ওয়াকওয়ে চালু করার পরিকল্পনা রয়েছে।

দুবাই দীর্ঘদিন ধরেই সোনা ও গয়নার ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নতুন এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার পাশাপাশি সোনার ব্যবসার কেন্দ্র হিসেবে শহরটির পরিচিতি আরও মজবুত করতে চাইছে কর্তৃপক্ষ।

২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট। সোনা, গয়না, বুলিয়ন এবং পাইকারি ব্যবসার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন বিলাসবহুল পণ্যের দোকানও। দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে এক হাজারেরও বেশি খুচরো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নতুন ওয়াকওয়ে চালু হলে কেনাকাটার পাশাপাশি পর্যটকদের কাছে এটি আলাদা আকর্ষণ হয়ে উঠতে পারে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে চলতি বছরের শুরু থেকে পাইকারি সোনার ব্যবসার নতুন অফিসের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে সোনা, গয়না, মূল্যবান পাথর এবং বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। ব্যবসার এই প্রসার সামাল দিতে আরও অফিস ও খুচরো বিপণি তৈরির কাজ চলছে।

শুধু সোনার রাস্তা নয়, মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সোনা ও গয়নার বাণিজ্য প্রদর্শনী কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। সব মিলিয়ে, সোনার ব্যবসা এবং পর্যটন—দুই ক্ষেত্রেই দুবাইয়ের আকর্ষণ বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই ওয়াকওয়ের নির্মাণপদ্ধতি, প্রবেশের নিয়ম এবং পর্যটকদের জন্য কী কী ব্যবস্থা থাকবে, সে বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি।

 

Related Posts

রকমারি

 তার জন্য মহিলারা ‘পাগল’, কাউকে না করতে পারেন না ! ২১টি বিয়ে ভিক্ষুকের

October 14, 2026
14
রকমারি

এবার কার হাতে উঠছে শান্তির নোবেল ? ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি কী পুরস্কার পাচ্ছেন !

September 30, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • বিশ্বে প্রথম দুবাইতে তৈরি হচ্ছে অভিনব সোনার রাস্তা!
  • ব্রাজিলে বামপন্থী আইকন লুলার জয়ের নেপথ্যে যেসব কারণ
  • নিউইয়র্কে ট্রাফিক পুলিশের সভায় গন্ডগোলে চলছে উত্তেজনা, একজন আটক, অন্যজন হাসপাতালে
  • নিউইয়র্কে গণগ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি, জনমনে আতঙ্ক, ল-ইয়ারদের আয় বাড়ছে
  • পবিত্র মক্কা ও মদিনায় আছড়ে পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, কড়া জবাব দেবে সৌদি ?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version