মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। গতকাল ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় ঢাকাতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধ রাস্তা, ঝরছে বৃষ্টি, সেই সঙ্গে ছিল না পর্যাপ্ত গণপরিবহণ। সব মিলিয়ে কাজে বের হয়ে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে।
মঙ্গলবার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অলি-গলি ও মূল সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সকাল থেকে দুর্ভোগে পড়েন কাজে বের হওয়া মানুষজন। অনেক স্থানে রাস্তা ও ফুটপাত তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে করে নগরজীবনে স্বাভাবিক চলাচলে ছন্দপতন ঘটে। বর্ষা বা বৃষ্টি মানেই রাজধানীবাসীর কাছে জলাবদ্ধতার এক তিক্ত অভিজ্ঞতার নাম। এদিকে, সোমবারের তুলনায় গতকাল বৃষ্টিপাত কম হলেও আজিমপুর, নিউমার্কেট, রাজাবাজার, ফার্মগেট, মগবাজার, মাতুয়াইল, মতিঝিল, ফকিরাপুল ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
জলাবদ্ধতার কারণে বেচাকেনা একেবারেই খারাপ বলেও জানান বিক্রেতারা। এছাড়া, আজিমপুর কবরস্থান রোড, ধানমন্ডি ২৭, পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, ফার্মগেট, মগবাজার ও ক্ষিলখেতসহ শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এদিকে, উত্তর রায়েরবাগের দিকে একটি সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির এমন ধারা আরও তিন দিন থাকতে পারে। বৃষ্টির কারণ সম্পর্কে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরের উত্তরাংশে প্রবল সক্রিয় অবস্থায় রয়েছে।
য়েছে।
