সন্ধান২৪.কমঃ বেরসিক বৃষ্টিতে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের ছন্দপতন ঘটেছে।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় পিএন ১৩১ এ মিলনায়তনে অনুষ্ঠিত পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। বৈরি আবহাওয়ার জন্য দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল হাতে গোনা। দর্শকের আসনসারী প্রায় ফাঁকা ছিল। অনেকে আক্ষেপ করেন বলেন,ভেন্যু নির্বাচনের ব্যাপারে আরও একটু চিন্তা-ভাবনা করে করলে ভালো হতো। তবে সম্মেলনের বিভিন্ন পর্বে অংশগ্রহনকারীদের উপস্থিতি ছিল প্রায় শতভাগ।

শোটাইম মিউজিকের উদ্যোগে পঞ্চম বারের মতো নিউইয়র্কে হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট ব্যাক্তিত্ব বেলাল বেগ।
এসময় বেলাল বেগ বলেন, মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন হুমায়ূন আহমেদ, যিনি ছিলেন একজন জাদুকর। তার লেখায়, তার ব্যক্তিত্বে, তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম।
পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বইসমূহ প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানসূচীতে ছিল ছিল চিত্রাঙ্কন, গানে গানে হুমায়ুন, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ুন, হুমায়ুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম,আবৃত্তি :আমার আছে জল, হুমায়ুন স্মৃতিচারণ, গল্পে গল্পে হুমায়ুন। এসআই টুটুল ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ড্যান্স গ্রুপ।
সম্মেলনে গান গাওয়ার ফাঁকে ফাঁকে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এসআই টুটুল। প্রখ্যাত সেতারবাদক মোরশেদ খান অপুর সঙ্গে হুমায়ূন আহমেদের লেখা বিভিন্ন গান এপিটাফ ক্ল্যাসিক্যাল ধারায় পরিবেশন করেন এসআই টুটুল।
আয়োজনে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বইসহ প্রবাসের কবি ও লেখকদের প্রকাশিত বই সমূহ প্রদর্শন করা হয়েছে।
সম্মেলনের বিভিন্ন পর্বে অংশ গ্রহন করেন, চন্দন চৌধুরী, ফারজিন রাকীবা,আবু সাঈদ রতন ,ড. হাফসা সিদ্দীকা,আলমা ফেরদৌসী লিয়া, খালেদ সরফুদ্দীন, সুমন শামসুদ্দীন,শিবলী সাদিক,মোশাররফ হোসাইন,অধ্যাপিকা হোসনে আরা,ফকির ইলিয়াস,ড. মহসিন আলী,শামস আল মমিন,আনোয়ারুল লাভলু,নজরুল কবির,ছন্দা বিনতে সুলতান, চন্দ্রা ব্যানার্জী, শারমিন রেজা ইভা, শামীম শাহেদ প্রমূখ।
আগামী বছর আরো বর্ধিত কলেবরে এ হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন করার প্রত্যয় ব্যাক্ত করে সম্মেলনরাসম্মতি ঘোষণা করা হয়।
প্রসঙ্গতঃ সভাপতি মিশুক সেলিমকে আহ্বায়ক ও বিশিষ্ট ছড়াকার মনজুর কাদেরকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।