সন্ধান২৪.কমঃ বোস্টনের এক কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করার সংবাদ পাওয়া গেছে। পুলিশ তাকে আদালতে তুললে বিচারক জেল হাজতে পাঠিয়েছে । তাঁর বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু (৬২)। তিনি নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগের একাংশের সহসভাপতি। বোস্টন সংলগ্ন মেডফোর্ডের এই বাসিন্দা বোস্টনভিত্তিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি।
গত ১৪ অক্টোবর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটির সুপিরিয়র কোর্টের বিচারক তার জামিন বাতিল করে দেন। সপ্তাহব্যাপী বিচারিককার্য শেষে তাকে জেল হেফাজতে রাখার আদেশ দেন। আগামী ৮ নভেম্বর আসিফ বাবুকে দোষী সাব্যস্থ করে চূড়ান্ত রায় দেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
জানা গেছে, আসিফ বাবুকে সালেম সিটির এক কৃষ্ণাঙ্গ নারীর ওপর অশ্লীল আক্রমণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি দুই বছর আগে রুম ভাড়ার জন্য ওই নারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই নারী বিচারকদের জানান, ফেসবুক মার্কেটপ্লেসে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেন আসিফ বাবু। রুমটি নেওয়ার পরিকল্পনা করেন ওই নারী। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর আসিফ বাবু ভাড়ার চুক্তি সইয়ের বৈঠকের সময় ওই নারীর ওপর অশ্লীল আক্রমণ করেন।
নারীর ৯ বছর বয়সী মেয়ে বিচারকদের জানান, ‘অনেক চিৎকার-চেঁচামেচি ’ শব্দে জেগে উঠে তিনি শোবার ঘরে গিয়ে দেখতে পান আসিফ বাবু তার মায়ের উপরে দাঁড়িয়ে আছেন। এর পর মেয়েটি পুলিশের জরুরি নম্বর ৯১১-তে ফোন করেন।
পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছে আসিফ বাবুকে ওই নারীর সঙ্গে ঝগড়া করতে দেখেন বলে জানিয়েছেন।
অভিযুক্তের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে। সুত্রঃ দৈনিক সমকাল
বোস্টনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার !

প্রতীকী ছবি