সন্ধান২৪.কম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একজন প্রভাবশালীর মদদে সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে বৌদ্ধ বিহারের জমি দখল, বৌদ্ধ ভিক্ষুর প্রাণনাশের চেস্টা, দেশ ত্যাগের হুমকি, পবিত্র বুদ্ধ মুর্তি ও বৌদ্ধ বিহারে ভাঙচুরের প্রতিবাদে ১২ জুলাই আমেরিকার নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টা জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত ভুমিদস্যু কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। তা না হলে নিউইর্য়ক থেকে আরও বড় আকারের আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে বলে সমাবেশ থেকে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

উল্লেখ্য , গত ৮ জুলাই রাঙ্গুনিয়া থানার পদুয়া , ফলহারিয়া জ্ঞান শ্মরণ বৌদ্ধ বিহার দখল করার উদ্দেশ্যে পুলিশ বাহিনী নিয়ে হামলা চালায় স্হানীয় সন্ত্রাসী বাহিনী। ক্ষমতসীন দলের একজন প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ মদদে তারই ঘনিষ্ঠ ব্যক্তির নেতৃত্বে এলাকার চিন্হিত সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানাগেছে। চিন্হিত এই সন্ত্রাসীরা এ সময় সর্বজন পুজ্য ভদন্ত শরণংকর থেরকে দেশ ত্যাগ ও প্রাণনাশের হুমকি দেয় এবং বৌদ্ধ বিহার ও বুদ্ধ মুর্তি ভাঙচুর করে অভিযোগ পাওয়া যায় ।
বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সবাইকে প্রাণে মারার হুমকি দেয়। বর্তমানে ঐ বৌদ্ধ বিহারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে , এর ফলে বিহারের ৩০ জন ভিক্ষু শ্রামন প্রানের ঝুঁকি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনার পর বাংলাদেশে অবস্থানরত বৌদ্ধ সম্প্রদায় ও শান্তি প্রিয় সংসার ত্যাগী বৌদ্ধ ভিক্ষুরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।


