
সন্ধান২৪.কম : গত ১৬ জুলাই ব্রনক্স এর স্টার্লিং এভিনিউ তে ফোবানার আয়োজনে ও মার্কস হোম কেয়ারের সহযোগিতায় ৫ম কবিড -১৯ ও এন্টি বডি টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হয় । সকাল ১২ টায় শুরু হয়ে একটানা বিকেল ৭টা পর্যন্ত চলা এই ইভেন্ট এ প্রায় ৩ শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করে।
এই মানবিক আয়োজনে আরো যারা সহযোগিতায় ছিল বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), লায়ন্স ক্লাব ও অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (ট্রি পল এ ফাউন্ডেশন).।
এই কার্যক্রমে অংশ নেন ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, নির্বাহী সেক্রেটারি কাজী আজম, কনভেনশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, স্টেয়ারিং সদস্য কাজী ওয়াহিদ এলিন, মার্কস হোম কেয়ার এর ম্যানেজার আলমাস আলী , সিনিয়র কর্মকর্তা ইয়াসির খান জিমি ,কামাল আহমেদ ,রায়হান আহমেদ ,আব্দুল্লাহ আল কাফি ,মাহাদিউর চৌধুরী ,বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী , সহ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকি ,করেসপন্ডেন্স সেক্রেটারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী ,সার্জেন্ট মাহবুবুর জুয়েল ,লায়ন্স ক্লাব সেক্রেটারি আহসান হাবিব ,কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জুনেদ চৌধুরী ,আব্দুল হাসিম হাসনু ,কয়েস চৌধুরী , রফিকুল ইসলাম ,মামনূনুল হক ,আহবাব চৌধুরী , নজরুল হক , ইমরান শাহ রন ,আব্দুর রউফ দলা মিয়া , অ্যাডভোকেট নাসির উদ্দিন ,মাহবুবুল আলম ,সাহেদ আহমেদ ,মঞ্জুর চৌধুরী জগলু ,সামাদ মিয়া জাকের ,শামীম ,মাহমুদুর রহমান বাদল ,জালাল চৌধুরী, তৌফিকুর রহমান ফারুক ও জাফর তালুকদার প্রমূখ।
টেস্ট এর রেজাল্ট এর জন্য এক সপ্তাহ পর ৭১৮ -৮৫১ -৩০০০ এই নাম্বার এ বিকেল ৫ টা থেকে রাত ১১ টার মধ্যে কল করে রেজাল্ট জানা যাবে । প্রেস বিজ্ঞপ্তি ।


