সন্ধান২৪.কমঃব্রাজিল স্ট্রেন করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে শীর্ষে থাকা আমেরিকায় এ বার হানা দিল । আজই সারা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা দশ কোটি ছাড়িয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার্স’।
সোমবারই এই স্ট্রেনে প্রথম আক্রান্তের হদিস মিলেছে সে দেশে। আক্রান্ত ব্যক্তি মিনেসোটার বাসিন্দা। তিনি সম্প্রতি ব্রাজিল থেকে ফিরেছেন বলে জানান সংশ্লিষ্ট প্রদেশটির স্বাস্থ্য দফতর। জানুয়ারির গোড়াতেই তাঁর সংক্রমণ ধরা পড়েছিল। সেই থেকে তাঁকে নিভৃতবাসেই থাকতে নির্দেশ দেওয়া হয় বলে জানান স্বাস্থ্য কর্তারা। পরে তাঁর নমুনা পরীক্ষায় ‘ব্রাজিল পি.১’ নামক স্ট্রেনটির হদিস মেলে।
